অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে বিসিপিএসে তালা

২১ জুন ২০২৬, ০১:২৭ PM
বিসিপিএসে তালা

বিসিপিএসে তালা © টিডিসি

বেসরকারি এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে পুনরায় অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) প্রধান ফটকে তালা দিয়েছেন প্রশিক্ষণার্থীরা। আজ রবিবার (২১ জুন) দুপুরের দিকে গেটে তালা ঝুলিয়ে দেন তারা।

এর আগে সকাল থেকে অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে কলেজের সামনে অবস্থান নেন এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ ট্রেইনিরা। তবে বিসিপিএস কর্তৃপক্ষ তাদের দাবিতে সাড়া না দেওয়ায় পরে প্রধান ফটকে তালা ঝোলানোর সিদ্ধান্ত নেন এসব চিকিৎসক।

প্রসঙ্গত, গত ১৭ জুন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন কলেজের অনারারি পরিচালক অধ্যাপক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক কোহিনুর বেগম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  জুলাই-২০২৪ থেকে জুলাই-২০২৬ সেশন পর্যন্ত প্রথম পর্বে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হবে।

নিয়ম অনুযায়ী, মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের পদায়ন করা হবে। ফলে পছন্দমতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ হারাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

এর আগে গত ১৯ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এফসিপিএস প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ নীতিমালা প্রকাশ করে। অবশ্য এর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জেরে সেগুলো প্রত্যাহার করা হয়। তবে অ্যালোকেশন পদ্ধতি বাতিল করা হয়নি।

বিজ্ঞপ্তিতে নীতিমালার বিবরণ দিয়ে বলা হয়েছে, বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৬ সেশন পর্যন্ত এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ যে সকল প্রশিক্ষণার্থী ১ জুলাই ২০২৬ থেকে বেসরকারি প্রশিক্ষণার্থী হিসেবে প্রথমবার অথবা ন্যূনতম ৬ মাস প্রশিক্ষণ শেষে বিরতির পর পুনরায় প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, এসব প্রশিক্ষণার্থীর এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফলের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে বিসিপিএস কর্তৃক স্বীকৃত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটসমূহে অনলাইন অটোমেশনের মাধ্যমে পদায়ন করা হবে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় বিসিপিএসের ওয়েবসাইটে দেওয়া লিংকে (https://sds.bcps.edu.bd/allocation/registration/) প্রবেশ করে আগামী (আজ) ১৮ জুন থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো। এ সময়ের পর প্রশিক্ষণার্থীদের আবেদন করার কোন সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৬ সেশন পর্যন্ত উত্তীর্ণ কোন বেসরকারি প্রশিক্ষণার্থী প্রথমবার অথবা বিরতির পর নিজ উদ্যোগে ১ জুলাই থেকে কোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করলে তা বিসিপিএস কর্তৃক গৃহীত হবে না এবং পারিশ্রমিক ভাতা প্রাপ্য হবেন না।

এতে আরও বলা হয়েছে, কলেজের এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটে প্রশিক্ষণরত থাকলে তাদের প্রশিক্ষণ বিসিপিএস কর্তৃক গৃহীত হবে। তবে প্রশিক্ষণার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করবেন, এ সকল প্রশিক্ষণার্থীগণ সরকার কর্তৃক প্রদত্ত ভাতার আওতা বহির্ভূত থাকবেন।

এ ছাড়া বিসিপিএস কর্তৃক পদায়নকৃত বেসরকারি প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও কোন প্রকার চাকরি, ডিউটি, প্র্যাকটিস অথবা অন্য কোন উৎস হতে বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-২০২৪ সেশনে প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করে বিসিপিএস। এর ফলে এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পছন্দমতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণগ্রহণ বন্ধ হয়ে যায়। তবে এ নিয়ে প্রশিক্ষণার্থীদের আন্দোলনের মুখে জুলাই-২০২৫ সেশনে এই পদ্ধতি স্থগিত করে বিসিপিএস। ওই বছরের ২৮ জুলাই বিসিপিএস কাউন্সিলের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।   

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9