এফসিপিএস প্রশিক্ষণ

ভাতা পাবেন সব ট্রেইনি, উপজেলায় পাঠানোর সিদ্ধান্ত বাতিল

০৪ জুন ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:৩৬ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) © টিডিসি ছবি

বেসরকারি এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মেধার ভিত্তিতে মাত্র এক হাজারজনকে ভাতা প্রদান এবং দুই বছর বাধ্যতামূলক উপজেলায় কর্মরত থাকার সিদ্ধান্ত বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আলোচনার পর মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিসিপিএসের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক ডা. কোহিনুর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করলে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন।

এতে আরও বলা হয়, বিগত ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা কর্তৃক এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা জারি করার পর সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের সফল আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি বাতিলপূর্বক সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে।

তবে সংশোধিত নীতিমালা যাচাই করে দেখা গেছে, নীতিমালায় এক হাজার প্রশিক্ষণার্থীর কথা বলা থাকলেও সংশোধনের পর সেখানে ‘২০০০ জন (কম/বেশি)’ শব্দ যুক্ত করা হয়েছে। সংশোধিত নীতিমালায় আগের নীতিমালা থেকে উপজেলা সংক্রান্ত সিদ্ধান্তটি বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি ও সংশোধিত নীতিমালা দেখুন

May be an image of text

May be an image of text

May be an image of ticket stub and text

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬