এফসিপিএস প্রশিক্ষণে ‘পছন্দের প্রতিষ্ঠান’ নয়, ফের অটোমেশনে ফিরল বিসিপিএস

১৮ জুন ২০২৬, ০৮:৫৯ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) © টিডিসি ছবি

বেসরকারি এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে আবারও অটোমেশন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। চলতি জুলাইয়ে প্রশিক্ষণ শুরু করা জুলাই-২০২৪ থেকে জুলাই-২০২৬ সেশন পর্যন্ত প্রথম পর্বে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হবে।

নিয়ম অনুযায়ী, মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের পদায়ন করা হবে। ফলে পছন্দমতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ হারাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

গতকাল বুধবার (১৭ জুন) কলেজের অনারারি পরিচালক অধ্যাপক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক কোহিনুর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৯ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এফসিপিএস প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ নীতিমালা প্রকাশ করে। অবশ্য এর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জেরে সেগুলো প্রত্যাহার করা হয়। তবে অ্যালোকেশন পদ্ধতি বাতিল করা হয়নি।

বিজ্ঞপ্তিতে নীতিমালার বিবরণ দিয়ে বলা হয়েছে, বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৬ সেশন পর্যন্ত এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ যে সকল প্রশিক্ষণার্থী ১ জুলাই ২০২৬ থেকে বেসরকারি প্রশিক্ষণার্থী হিসেবে প্রথমবার অথবা ন্যূনতম ৬ মাস প্রশিক্ষণ শেষে বিরতির পর পুনরায় প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, এসব প্রশিক্ষণার্থীর এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফলের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে বিসিপিএস কর্তৃক স্বীকৃত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটসমূহে অনলাইন অটোমেশনের মাধ্যমে পদায়ন করা হবে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় বিসিপিএসের ওয়েবসাইটে দেওয়া লিংকে (https://sds.bcps.edu.bd/allocation/registration/) প্রবেশ করে আগামী (আজ) ১৮ জুন থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো। এ সময়ের পর প্রশিক্ষণার্থীদের আবেদন করার কোন সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৬ সেশন পর্যন্ত উত্তীর্ণ কোন বেসরকারি প্রশিক্ষণার্থী প্রথমবার অথবা বিরতির পর নিজ উদ্যোগে ১ জুলাই থেকে কোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করলে তা বিসিপিএস কর্তৃক গৃহীত হবে না এবং পারিশ্রমিক ভাতা প্রাপ্য হবেন না।

এতে আরও বলা হয়েছে, কলেজের এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা ইনস্টিটিউটে প্রশিক্ষণরত থাকলে তাদের প্রশিক্ষণ বিসিপিএস কর্তৃক গৃহীত হবে। তবে প্রশিক্ষণার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ ভাতা উত্তোলন করবেন, এ সকল প্রশিক্ষণার্থীগণ সরকার কর্তৃক প্রদত্ত ভাতার আওতা বহির্ভূত থাকবেন।

এ ছাড়া বিসিপিএস কর্তৃক পদায়নকৃত বেসরকারি প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও কোন প্রকার চাকরি, ডিউটি, প্র্যাকটিস অথবা অন্য কোন উৎস হতে বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-২০২৪ সেশনে প্রশিক্ষণার্থীদের পদায়নের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করে বিসিপিএস। এর ফলে এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পছন্দমতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণগ্রহণ বন্ধ হয়ে যায়। তবে এ নিয়ে প্রশিক্ষণার্থীদের আন্দোলনের মুখে জুলাই-২০২৫ সেশনে এই পদ্ধতি স্থগিত করে বিসিপিএস। ওই বছরের ২৮ জুলাই বিসিপিএস কাউন্সিলের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9