বদলে গেল এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার কাঠামো

৩১ আগস্ট ২০২৬, ০৩:৪৬ PM
বিসিপিএস

বিসিপিএস © সংগৃহীত

এফসিপিএস মিড-টার্ম লিখিত পরীক্ষার কাঠামোতে পরিবর্তন এনেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় পত্র একীভূত করে একটি সিঙ্গেল বেস্ট অ্যানসার কোয়েশ্চেন (এসবিএকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারি ২০২৭ সেশন থেকে এ পরিবর্তন কার্যকর হবে। আজ সোমবার (৩১ আগস্ট) বিসিপিএস সচিব ড. ফারোজ কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২২২তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এফসিপিএস মিড-টার্ম লিখিত পরীক্ষার কাঠামো সংশোধন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, পরীক্ষায় মোট ১০০টি এসবিএ প্রশ্ন থাকবে। যার মধ্যে পেপার-১ থেকে ৫০টি এবং পেপার-২ থেকে ৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট নম্বর নির্ধারণ করা হয়েছে ২০০।

এ ছাড়া আগে দুই দিনে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা এখন থেকে একদিনেই সম্পন্ন হবে। পরীক্ষার জন্য মোট ৩ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। তবে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬