বিসিপিএসের সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি

৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৫ PM
বিসিপিএস

বিসিপিএস © সংগৃহীত

সচিব নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চতর চিকিৎসা শিক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্। আজ রবিবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে নির্বাহী কমিটির সচিব অধ্যাপক ইমতিয়াজ ফারুক স্বাক্ষরিত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) বর্ণিত শূন্য পদে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সচিব পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হলো—কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস বা সমমানের ডিগ্রি এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে অধ্যাপক পদমর্যাদায় অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা। তবে স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সমমানের পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

সচিব পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৫৫ বছর। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবের বেতনক্রম জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক হবে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬