এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসিপিএস

৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০০ PM
বিসিপিএস

বিসিপিএস © সংগৃহীত

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিটি পেপারে সিঙ্গেল বেস্ট অ্যানসার (এসবিএ) প্রশ্নের সংখ্যা ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী জানুয়ারি ২০২৭ সেশন থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিসিপিএসের সচিব অধ্যাপক ফারোজ কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ মে অনুষ্ঠিত ২২৪তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্নের ধরণ পুনর্গঠন করা হয়েছে। সংশোধিত কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতিটি পেপারে ৩০টি এসবিএ এবং ২০টি এমসিকিউ থাকবে। এতে এসবিএ পরীক্ষার তিনটি পেপার মিলিয়ে মোট ৯০টি এসবিএ এবং ৬০টি এমসিকিউ প্রশ্ন থাকবে।

বিসিপিএস কতৃপক্ষ জানায়, সংশোধিত প্রশ্ন কাঠামো জানুয়ারি ২০২৭ সেশনের পরীক্ষা থেকে কার্যকর হবে। এর ফলে আগের তুলনায় এফসিপিএস পার্ট-১  পরীক্ষায় এসবিএ প্রশ্নের গুরুত্ব আরও বাড়ছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬