রাবিতে গবেষণা

জানা যাবে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ PM
ঔষধের কার্যকারিতা নিয়ে রাবিতে গবেষণা

ঔষধের কার্যকারিতা নিয়ে রাবিতে গবেষণা © ভিডিও ছবি

ঔষধ শরীরে কতটা কার্যকর, নির্ধারিত মাত্রায় তা কতটা কাজ করে কিংবা ব্যবহারে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, এসব প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর খুঁজতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’। এখানে গবেষণার মাধ্যমে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রতিষ্ঠিত এ ল্যাব খুলে দিচ্ছে ঔষধ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঔষধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে এটি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছ। কৃষি অনুষদে অবস্থিত Insight Lab-এর অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, ল্যাবে টক্সিকোলজিক প্যাথলজি, এনিমেল হাজবেন্ড্রি, এনাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে টক্সিকোলজিক প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, এনিমেল হাজবেন্ড্রীতে ড. শরীফুল ইসলাম, এনাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম রয়েছেন। এছাড়া দুজন এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন।

ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, কোনো ঔষধ বাজারজাত করার আগে প্রাণিদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং টেস্ট করা এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ঔষধের কার্যকারিতার পাশাপাশি এর কোনো বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, তাও পরীক্ষা করা যাবে। মূলত ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ঔষধের বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করতে সক্ষম কি না কিংবা করলেও তা কত দিন পর্যন্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন বলেন, উত্তরাঞ্চলে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, যারা ঔষধ পরীক্ষার জন্য ল্যাবের সুযোগ-সুবিধা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি যথাযথভাবে স্থাপন করা গেলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ঔষধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, আশা করি ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে। বিশেষ করে করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মতো বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় আমরা প্রয়োজনীয় পরীক্ষাগুলো করতে পারিনি। 

তিনি আরও বলেন, আমরা যদি বিএসএল ল্যাবের ঈপ্সিত সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে ভবিষ্যতে করোনার মতো মহামারিসহ ইমার্জিং রোগের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আরও অনেক সুযোগ-সুবিধা তৈরি হবে

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’-…
  • ১৯ নভেম্বর ২০২৬
রাকসুর দাবি আদায়ে আম্মারের পাশে এবার রাবি অফিসার্স ফোরাম
  • ১৯ নভেম্বর ২০২৬
বিকেল থেকে জরুরি বৈঠকে বসেছে এনসিপি
  • ১৯ নভেম্বর ২০২৬
জানা যাবে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
  • ১৯ নভেম্বর ২০২৬
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
  • ১৯ নভেম্বর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage