নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর ছাত্রদলের পাহারা ‎

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ AM
জাবির প্রধান ফটকে ছাত্রদলের পাহাড়া

জাবির প্রধান ফটকে ছাত্রদলের পাহাড়া © সংগৃহীত

‎নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিটি প্রবেশপথে রাতভর সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

‎বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে পাহারা দেন তারা।
‎
‎শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্চি মাটিও পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগীদের ছেড়ে দেওয়া হবে না।
‎
‎তিনি আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
‎

খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, …
  • ১৯ নভেম্বর ২০২৬
বল টেম্পারিং বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়া, কামিন্সের…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দুই বাসে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬