জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি সম্পাদিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এনসিপি অফিসে চলমান আলোচনা সভার শেষে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দুপুর ১টায় এনসিপি সমর্থিত দ্বিতীয় ধাপের ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করার কথা জানানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় দলটি দ্বিতীয় ধাপের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।




পিডিএফ হিসেবে তালিকা দেখুন এখানে এনসিপি প্রার্থী.pdf