নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?

১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ AM
নবম জাতীয় পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেল © টিডিসি সম্পাদিত

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণের জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে তৈরি যৌথ বাহিনী নির্দেশাবলি সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের জন্য গেজেট প্রকাশ করা হলো।

রবিবার (১৫ নভেম্বর) রাতে গেজেটটি প্রকাশ করা হয়। তাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের সই রয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেনের বেতন নির্ধারিত ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের বেতন নির্ধারিত ৭৬ হাজার ৯৬০ টাকা।

এছাড়াও সৈনিকের বেতন স্কেল ২১ হাজার ৮০০, ২২ হাজার ৫০০, ২৩ হাজার ৬০০, ২৪ হাজার ৮০০, ২৬ হাজার ১০০, ২৯ হাজার ৮০০, ২৮ হাজার ৭০০, ৩০ হাজার ২০০, ৩১ হাজার ৭০০, ৩৩ হাজার ২০০, ৩৪ হাজার ৯০০, ৩৬ হাজার ৭০০, ৩৮ হাজার ৫০০, ৪০ হাজার ৮০০, ৪২ হাজার ৮০০, ৪৪ হাজার, ৪৬ হাজার ৬০০, ৪৯ হাজার ১৯০০ এবং ৫১ হাজার ৯০০ টাকা।

বিমানবাহিনীর অনারারি ফ্লাইট লেফটেন্যান্টের বেতন নির্ধারিত ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি ফ্লাইং অফিসারের বেতন নির্ধারিত ৭৬ হাজার ৯৬০ টাকা।

সৈনিকের বেতন স্কেল ২১ হাজার, ২২ হাজার ১০০, ২৩ হাজার ২০০, ২৪ হাজার ৮০০, ২৫ হাজার ৫০০, ২৬ হাজার ৯০০, ২৮ হাজার ২০০, ২৯ হাজার ৬০০, ৩১ হাজার ১০০, ৩২ হাজার ৬০০, ৩৮ হাজার, ৩৬ হাজার, ৩৭ হাজার, ৩৯ হাজার ৬০০, ৪১ হাজার, ৪১ হাজার ৭০০, ৪৫ হাজার ১৯০০, ৪৮ হাজার ২০০ এবং ৫০ হাজার ৯০০ টাকা। রিক্রুট পদের বেতন নির্ধারিত ২১ হাজার টাকা।

নৌবাহিনীর অনারারি লেফটেন্যান্টের বেতন নির্ধারিত ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি সাব-লেফটেন্যান্টের বেতন নির্ধারিত ৭৬ হাজার ৯৬০ টাকা। আর নাবিক/রিক্রুটদের ২১৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।

নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950