ডট বলের এলিট ক্লাবে কাটার মাস্টার মুস্তাফিজ

১০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ AM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দক্ষতা নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এবং দলটির হয়ে ভালো পারফর্ম করছেন। সর্বশেষ ম্যাচের পর তিনি পৌঁছে গেছেন একটি এলিট ক্লাবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। বর্তমানে তার ডট বলের সংখ্যা ৩ হাজার ২। এর মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারদের তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে রয়েছেন।

তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ডোয়াইন ব্রাভো। তিনি মোট ৩ হাজার ৬৮১টি ডট বল করেছেন। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যার ডট বল সংখ্যা ৩ হাজার ৩৪৮। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, ৩ হাজার ২১৩ ডট বল নিয়ে। চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের সোহেল তানভীর, যিনি ৩ হাজার ৪৬টি ডট বল করেছেন। আর ৩ হাজার ২ ডট বল নিয়ে পঞ্চম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান।

শীর্ষে থাকা চারজন বোলারের মধ্যে অনেকেই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজ এখন ক্যারিয়ারের মধ্যগগনে আছেন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিয়মিত ডাক পাচ্ছেন তিনি। ফলে সামনে সুযোগ রয়েছে তালিকার শীর্ষে ওঠার।

এদিকে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে দলটি। এতে করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের দল লাহোর কালান্দার্স।

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬