পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা

২৩ মার্চ ২০২৬, ১১:৩০ AM
ইমন-মুস্তাফিজ-শরিফুল-নাহিদ

ইমন-মুস্তাফিজ-শরিফুল-নাহিদ © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের আসরে বাংলাদেশ থেকে ৬ জন ক্রিকেটার বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন। এর মধ্যে চারজন আজ (২৩ মার্চ) সকালে পিএসএল খেলতে দেশ ছেড়েছেন, আর পরে যোগ দেবেন রিশাদ হোসেন ও তানজিদ তামিম।

প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দলে জায়গা পেয়েছেন রিশাদ, নাহিদ ও পারভেজ ইমন। পরে শরিফুল ইসলাম ও তানজিদ তামিমও প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন।

সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমিতে একসঙ্গে খেলতে দেখা যাবে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ তামিমকে। অন্যদিকে মুস্তাফিজ ও পারভেজ ইমন খেলবেন লাহোর কালান্দার্সে, আর রিশাদ হোসেন থাকবেন রাওয়ালপিন্ডির দলে।

বাংলাদেশের এই ছয় ক্রিকেটার ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেবেন তারা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬