ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিজেদের আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরই জেরে ভারতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। 

এবার এ নিয়ে কথা বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের দাবি, বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভুল পদক্ষেপ ছিল।

সাকিবের ভাষ্য, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি সেটা ছিল ভুল।’

সাকিব যোগ করেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপের আমাদের দেশের, খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’

যদিও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী সাকিব। তার দাবি, অনেক তরুণ খেলোয়াড় তাদের সম্ভাবনা দেখাতে শুরু করেছে। 

সাকিবের ভাষ্যমতে, ‘আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যত আছে।’    

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬