রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব

০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সক্রিয় খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে সম্পৃক্ত না হন। এদিকে রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে নতুন মন্তব্য করে আলোচনায় আসেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দলে ফেরার সম্ভাবনা জোরালো হওয়ার মুহূর্তে তার এই বক্তব্য ঘিরে আবারও তৈরি হয়েছে বিতর্ক।

দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব।‘ 

এ সময় সাকিব জানান, দেশের মানুষের সেবা করার কথা এখনও ভাবছেন। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের হয়েই ভবিষ্যতে রাজনীতি করবেন।

এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হওয়ায় এবার ফেসবুকে একটি পোস্টে ব্যাখ্যা দেন সাকিব। তিনি লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।' 

সাকিব স্পষ্ট করে জানান, রাজনীতিতে আবার নামবেন ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর তবেই। এ-ও উল্লেখ করেন, রাজনীতি ছাড়াও দেশের উন্নয়নে অংশ নেওয়া সম্ভব।

তিনি লিখেছেন, 'একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়। আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।'

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081