ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ক্রিকেটারদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, প্রিমিয়ার লিগ না হলে ক্রিকেটাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষমতা নিজেদের দখলে রাখার উদ্দেশেই খেলতে অনাগ্রহ দেখাচ্ছে ক্লাবগুলো।

দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘একটা জিনিস আমি বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা, অন্য কেউ সাফার করছে না। খেলোয়াড়দের কষ্টটা কারো বোঝার ইচ্ছা আছে বলে আমার মনে হয় না। সবাই আসলে যার যার ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ 
বিসিবির ব্যর্থতা স্বীকার করলেও ক্লাবগুলোর কঠোর অবস্থানের কারণে বোর্ড নিজেও অসহায় হয়ে পড়েছে বলে মনে করেন সাকিব। এ পরিস্থিতির পেছনে তিনি ক্ষমতা দখলের দ্বন্দ্বকেই দায়ী করছেন।

সাকিব জানান, ‘ক্লাব যদি খেলতে না চায়, বিসিবি কী করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা বিসিবির ব্যর্থতা। খেলোয়াড়দের আসলে তো কিছু করার নাই। ধরেন আমি ক্লাবের মালিক, আমি বললাম খেলব না-এখন আপনি কী করবেন? আপনি বিসিবি হলে বড়জোর অনুরোধ করবেন। যারাই যেটা করছে, তারা ক্ষমতা ধরার জন্য করছে। এর বাইরে তো কিছু না।’

ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই দেশের ক্রিকেটাররা তাদের জীবিকা নির্বাহ করেন। তাই এই লিগ বন্ধ থাকা মানে তাদের আয়ের প্রধান উৎসও বন্ধ হয়ে যাওয়া। এ নিয়ে সাকিব বলেন, ‘১৫টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়ের অভিজ্ঞতার জন্য অনেক বড় বিষয়। ঢাকা লিগ আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি ফেলবে না তার চেয়ে বড় হলো প্রতিটা খেলোয়াড়ের জীবনে প্রভাব পড়ছে। এটা সব থেকে বড়। খেলোয়াড়দের ব্যক্তিগত ও আর্থিক জীবনের ওপর এর প্রভাব।’

সমাধানে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আসলে এক হাতে তো তালি বাজে না, সব দিক থেকেই হচ্ছে। খেলা শুরুর আন্তরিকতা না থাকলে আমি লিগ হওয়ার সুযোগ দেখি না। এখন সম্পর্কের জায়গা এমন অবস্থায় এসেছে যে মনে হয় না সহজ পথে কিছু হবে। আইনি পথে যদি হয়।’

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬