নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব

২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ PM
তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব © সংগৃহীত

আগামী এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে পাকিস্তান সিরিজে খেলতে না পারা পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করা হচ্ছে, এপ্রিল থেকেই পুরো দমে বোলিং শুরু করতে পারবেন তিনি।

পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসর এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নামা হয়নি তার। দীর্ঘ পুনর্বাসন শেষে এখন বিসিবি একাডেমিতে নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি।

এ নিয়ে সাকিব জানিয়েছেন, ‘আশা করছি, আগামী চারটি সেশনের মধ্যে আমি ১০০ শতাংশ ফিটনেস নিয়ে বোলিং করতে পারব। সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকেই আমি পুরোপুরি প্রস্তুত থাকব।’

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড। ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

দ্বিতীয় ওয়ানডের পর চট্টগ্রামে যাবে দল দুটি। ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে। যেখানে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দল দুটি। ২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। যেখানে ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।

পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে নবমস্থানে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই সাফল্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে অষ্টমস্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারবে টাইগাররা। 

কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তাকে গালিগালাজের অভিযোগ, দুই দিনের কর্মবিরতিতে বাকৃব…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬