সাকিবের ফেরা নিয়ে এবার ‘যদি-কিন্তু’র সমীকরণ

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়কের ফেরা হচ্ছে না।

শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু আবারও স্পষ্ট করলেন, সাকিবের দলে ফেরাটা পুরোপুরি নির্ভর করছে তার বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি ও আইনি পরিস্থিতির ওপর।

তার ভাষ্যমতে,‘সাকিব দেশের ইতিহাসে সেরা খেলোয়াড়। এটা সবাই স্বীকার করি। সাকিবের ডিফারেন্ট মামলা আছে। যেটা বোর্ড সরকারকে এপ্রোচ করতে পারে। সেটা একাধিকবার করেছেও। সর্বশেষ আসিফ (ভাই) যখন এটা নিয়েছে, ব্যক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। ওর মামলা যদি না উঠে সে দেশে আসবে না। কথাটা খুব সিম্পল। বোর্ডের দোষ দিয়ে লাভ নাই।’

বোর্ডের প্রচেষ্টা সম্পর্কে তিনি জানান,‘এপ্রোচ করা হইছে। কাল আমাকে টেলিফোন কইরেন আমি (বিস্তারিত) বলে দেবো। আমি আম্পায়ার্স কমিটিতে ছিলাম, এটাতে (সাকিবকে ফেরানোর কার্যক্রমে) যুক্ত ছিলাম না। সাকিবের চাওয়া, সরকার আর আমাদের সাহায্য যদি ম্যাচ করে (মিল হয়) তাহলে আসবে। তবে আমরা এখনও চাই সাকিব আসুক।’

এদিকে সাকিবকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা সে সময়ে বেশ আলোড়ন ফেলেছিল। 

এ নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন,‘আমার মনে হয় না উপদেষ্টা আমাদের সেভাবে বলেছে। এটা তার ব্যক্তিগত মতামত। আমি সবসময় বলে এসেছি সাকিবের সব কিছু যদি ক্লিয়ার থাকে সে এখনও বাংলাদেশের হয়ে খেলতে এভেইলেবল। বোর্ডের দৃষ্টিকোণও তাই। বোর্ডের সবসময় চেষ্টা ছিল সাকিব যেন ফিরে আসতে পারে।’

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬