বিসিবিতে পদত্যাগের হিড়িক, নেপথ্যে কী?

০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৮ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ সভা অনুষ্ঠিত হয় শনিবার (৪ এপ্রিল)। দুপুরে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভা রাত ৯টা পর্যন্ত চলে। তবে সভা শেষ হওয়ার আগেই ঘটে নাটকীয় এক ঘটনা, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু পদত্যাগ করেন।

এরপর পরিস্থিতি আরও চমকপ্রদ মোড় নেয়। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরও তিন পরিচালক শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম-একই দিনে পদত্যাগের ঘোষণা দেন। ফলে হঠাৎ করেই চার পরিচালকের একযোগে পদত্যাগ নিয়ে বিসিবি অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রশ্নের জন্ম দিচ্ছে।

পদত্যাগ করা পরিচালকদের একজন জানিয়েছেন, বোর্ডের কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন তারা সবাই, তবুও একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীর পদত্যাগে ভিন্ন কোনো ইঙ্গিত রয়েছে কিনা, তা নিয়ে নানা মহলে জল্পনা চলছে।

পদত্যাগকারী পরিচালকদের দায়িত্বগুলোও ছিল গুরুত্বপূর্ণ। শাহনিয়ান তানিম ছিলেন বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান, মেহেরব আলম সিকিউরিটি কমিটির দায়িত্বে এবং মঞ্জুরুল আলম মেডিকেল কমিটির দায়িত্ব পালন করছিলেন। তাদের একযোগে সরে দাঁড়ানো বোর্ডের প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রবিবার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনকে ঘিরেই বোর্ডের ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে। তবে, প্রতিবেদন জমা দেওয়ার আগের রাতেই এই পদত্যাগগুলো ঘটে, যা ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ইমেইলের মাধ্যমে অন্তত তিনজন পরিচালক তাদের পদত্যাগপত্র পাঠান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে, যা বিসিবির বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সব মিলিয়ে, বিসিবির ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার ভবিষ্যৎ দিকনির্দেশনা অনেকটাই নির্ভর করছে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনের ভিত্তিতে বোর্ডে কী ধরনের পরিবর্তন আসে এবং সংকট কাটিয়ে উঠতে কী পদক্ষেপ নেওয়া হয়।

এ নিয়ে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু,‘অস্থিরতা থাকলে আমাকে এখানে দেখতেন? যেটা শুনছি, একটা তদন্ত কমিটি হয়েছে। তাদের কাজ করতে দিতে হবে। আমাদের যে যার দায়িত্ব তা পালন করছি। ভবিষ্যতে যদি কিছু হয় এ নিয়ে আমরা চিন্তিত না। সবাই জানেন আমরা প্যাশন হিসেবে এসে সার্ভিস দিচ্ছি।’

বিসিবির আরেক পরিচালক রুবাবা দৌলা জানান, ‘আজ আমরা ৯ ঘণ্টা বোর্ড মিটিং করলাম। বেশ কিছু এজেন্ডা নিয়ে সামনে তাকিয়েছি আর কী কী করা যায়। আজ যেসব শুনলেন, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ার একেকজনকে নির্ধারণ করে তাদের নিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবাই দায়িত্বশীল। কাজের দিকেই লক্ষ্য রাখছি। যেটা হবার সেটা হবে, আমরা যেন ঠিকমতো কাজ করি।’6

ট্যাগ: বিসিবি
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9