বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ PM
আসিফ আকবর

আসিফ আকবর © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে দুই কোটিরও বেশি টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। এবার আদালতের নির্দেশে বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা। তিনি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের মার্চ মাসে ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেন তিনি। এর মধ্যে কিছু অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়।

তবে দীর্ঘ প্রায় এক দশক পেরিয়ে গেলেও পুরো টাকা ফেরত মেলেনি বলে অভিযোগ তার। সালাহউদ্দিন ভূঞার দাবি, এখন পর্যন্ত মাত্র ৩৯ লাখ টাকা ফেরত পেয়েছেন তিনি। ফলে এখনও ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া আছে।

অভিযোগে বলা হয়, পাওনা টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও প্রতিবারই নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে। একপর্যায়ে বিষয়টি জটিল হয়ে ওঠে এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডির পর বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে যায় এবং পরবর্তীতে মামলায় রূপ নেয়। এবার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলেন আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিবিআই ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে আর্থিক লেনদেনের নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় বিসিবি কিংবা অভিযুক্ত পরিচালকের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬