নেপথ‍্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে, ক্রিকেট মাঠের ছবি কী ইঙ্গিত আসিফের?

১৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ PM
আসিফ আকবর

আসিফ আকবর © সংগৃহীত

দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।  

তিনি লেখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান ও শহীদ শরীফ ওসমান হাদীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কেউই সরাসরি বিদেশিদের হাতে নিহত হননি। বরং নিজ দেশের মানুষের হাতেই তারা প্রাণ হারিয়েছেন।’

এ শিল্পী লেখেন, এসব ঘটনার নেপথ্যে দেশে ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টদের ভূমিকা ছিল। তারা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়।

তিনি আরও লেখেন, দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিহ্নিত করা না গেলে ইতিহাস বারবার একই রকম নৃশংস রূপ নেবে। তিনি বলেন, এরা সংখ্যায় কম হলেও তাদের পৃষ্ঠপোষকরা অত্যন্ত শক্তিশালী এবং কূটকৌশলে পারদর্শী। যেকোনো সুযোগকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর ক্ষমতা তাদের রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস টেনে আনেন।

আসিফ আকবর লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।’

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬