আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব

১৯ মার্চ ২০২৬, ০২:৫২ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন করে এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ সময় তিনি বলেন, ঈদের দিন সকাল আটটায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ আদায় করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল দশটা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রেস সচিব বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারে বা বিরোধীদলে যখনই ছিলেন তারা সরকারি বরাদ্দকৃত বাসায় ওঠেননি। বাবা-মায়ের মতোই বর্তমান প্রধানমন্ত্রীও একই ধারা বজায় রাখবেন।
 
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঈদের নামাজ আদায় শেষে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল দশটা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।
  
এসময় ঈদযাত্রায় যানজট ও কয়েকটি দুর্ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, অন্যান্য সময়ের তুলনায় ছোটোখাটো কিছু দুর্ঘটনা ছাড়া এবার অনেক বড় কোনো কিছু ঘটেনি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬