সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

১৮ মার্চ ২০২৬, ০৩:১০ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরী কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও। আজ বুধবার প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।

রুমন বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসায় আছেন। সেখান থেকে সরকারি জরুরী কাজ সারছেন। খোঁজ-খবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে? সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন। কাজে তদারিক হচ্ছে কিনা জানছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন। ঈদযাত্রায় খোঁজখবরও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬