পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ

১৯ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুদের উপহার প্রদান করেন চবি ছাত্রদল নেতা

ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুদের উপহার প্রদান করেন চবি ছাত্রদল নেতা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় ক্যাম্পাসসংলগ্ন এতিম শিশু, পথশিশু ও পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে থ্রিপিস, পাঞ্জাবি এবং শার্ট-প্যান্ট বিতরণ করা হয়।

জালাল সিদ্দিকী জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এক টাকায় শিক্ষা’ কর্মসূচির মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়।

এ বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, 'বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ ক্যাম্পাসসংলগ্ন এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। আমরা চাই, ঈদ সবার জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।'

এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি মো. নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-নাট্য সম্পাদক ও রশিদ চৌধুরী হলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬