‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সকাল ১১টায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরানোয় শেষ ম্যাচটি এখন ‘অলিখিত ফাইনাল’। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে বাংলাদেশের, বিশেষ করে পেস বিভাগে। দলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান, সেক্ষেত্রে বর্তমান তিন পেসারের মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তুলনামূলকভাবে কম প্রভাব ফেলায় তাসকিন আহমেদ বিশ্রাম পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে তানজিম হাসান সাকিবকেও নেওয়া হয়েছে। এ-ও ধারণা করা হচ্ছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে তানজিমকে সুযোগ দেওয়া হতে পারে।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের সহায়ক হিসেবে পরিচিত, যেখানে বড় স্কোরের ম্যাচ দেখা যায়। মিরপুরের ধীরগতির পিচের তুলনায় এখানে খেলার ধরনও আলাদা।

এ নিয়ে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বলেন, ‘এটা দেখতে ভালো উইকেট মনে হচ্ছে, কিন্তু ঠিক কীভাবে খেলবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম ব্যাটিংয় সহায়ক উইকেট, যদিও মাঝে মাঝে এটি কিছুটা নিচু হয়ে আসতে পারে।’

নিউজিল্যান্ড দলেও বড় পরিবর্তনের সম্ভাবনা কম। লেগ স্পিনার আদিত্য অশোককে খেলানো হতে পারে। সংবাদ সম্মেলনে পেসার উইল ও’রুর্ক স্পষ্ট জানিয়ে দেন, তাদের লক্ষ্য সিরিজ জয়। ভিন্ন কন্ডিশনে এসে বাংলাদেশকে হারাতে পারলে সেটি তাদের জন্য গর্বের বিষয় হবে। সুযোগ সামনে, আর সেটি কাজে লাগাতে প্রস্তুত কিউইরা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।  

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বোনাসের চেক ছাড়
  • ১৯ মে ২০২৬
১১ বিশ্ববিদ্যালয়ে ‘রাজনৈতিক বিবেচনায়’ উপাচার্য নিয়োগ দেওয়ায়…
  • ১৯ মে ২০২৬
মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৯ মে ২০২৬
অধ্যক্ষের ঘুষিতে দাঁত পড়ল কম্পিউটার অপারেটরের
  • ১৯ মে ২০২৬
ঢাকাসহ চার বিভাগে সপ্তাহজুড়ে থাকবে তাপপ্রবাহ, ১৬ জেলার জন্য…
  • ১৯ মে ২০২৬
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081