চমক রেখে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বিসিবির

১১ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’-এর চতুর্থ আসরে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। এবার এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে খেলা এইচপির স্কোয়াড থেকেই কিছু অদলবদল এনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড সাজানো হয়েছে। এই দলে নেতৃত্বভার সামলাবেন ইরফান শুক্কুর। তবে মালয়েশিয়ার বিপক্ষে খেলা ওপেনার জাওয়াদ আবরার জায়গা হারিয়েছেন। দলে ফিরেছেন হাবিবুর রহমান সোহান। 

দলে আছেন শামীম হোসেন পাটোয়ারী, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডলরাও। মালয়েশিয়া সিরিজে সেভাবে আলো ছড়াতে না পারা সাব্বিরও জায়গা পেয়েছেন।

আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এদিন ক্রিকেট ভিক্টোরিয়া ও হোবার্ট হারিকেনসের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল নিজেদের প্রথম ম্যাচ ২২ আগস্ট নেপালের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ৩০ আগস্ট দুই সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান রুম্মন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ এইচপি দলের গ্রুপ পর্বের ম্যাচসূচি:

২২ আগস্ট (শনিবার): বাংলাদেশ এইচপি বনাম নেপাল (টিআইও স্টেডিয়াম, দুপুর ২:৩০ মিনিট)

২৩ আগস্ট (রবিবার): বাংলাদেশ এইচপি বনাম হোবার্ট হারিকেনস (টিআইও স্টেডিয়াম, দুপুর ১:৩০ মিনিট)

২৪ আগস্ট (সোমবার): বাংলাদেশ এইচপি বনাম ভিক্টোরিয়া (ডিএক্সসি অ্যারেনা-২, সকাল ১০:৫০ মিনিট)

২৫ আগস্ট (মঙ্গলবার): বাংলাদেশ এইচপি বনাম অ্যাডিলেড স্টাইকার্স একাডেমি (ডিএক্সসি অ্যারেনা-১, ৩:৩০ মিনিট)

২৭ আগস্ট (বৃহস্পতিবার): বাংলাদেশ এইচপি বনাম নিউজিল্যান্ড ‘এ’ (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)

২৮ আগস্ট (শুক্রবার): বাংলাদেশ এইচপি বনাম নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইক (ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১:৩০ মিনিট)

নকআউট পর্ব (৩০ আগস্ট, রবিবার):

প্রথম সেমিফাইনাল (২য় বনাম ৩য় দল): গার্ডেনস ওভাল, সকাল ৬:৩০ মিনিট

দ্বিতীয় সেমিফাইনাল (১ম বনাম ৪র্থ দল): ডিএক্সসি অ্যারেনা-১, সকাল ৭:০০ মিনিট

গ্র্যান্ড ফাইনাল: ডিএক্সসি অ্যারেনা-১, দুপুর ১২:৩০ মিনিট

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬