এবার মুখ খুললেন আকবর আলী

১০ আগস্ট ২০২৬, ০১:৩৬ PM
আকবর আলী

আকবর আলী © সংগৃহীত

আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে দল প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে।

এদিকে মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি দলের খেলা চলছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল, আর জাতীয় দল অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। একাধিক দলের ব্যস্ত সূচি থাকলেও কোনো দলেই নেই যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

টপ এন্ড টি-টোয়েন্টির দলে সাব্বির রহমানের সঙ্গে শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম ও রিপন মন্ডলের মতো তরুণ ক্রিকেটাররা থাকছেন। এ ছাড়া এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি ও আবু হায়দার রনিও খেলতে যাবেন।

সব মিলিয়ে এইচপি, বাংলাদেশ ‘এ’ কিংবা ইমার্জিং—কোনো দলের বর্তমান কার্যক্রমেই দেখা যাচ্ছে না আকবরকে। অথচ একাধিক পর্যায়ে দলের ব্যস্ততা থাকলেও সুযোগ হয়নি এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের। যদিও এর আগে, বিসিবির এক নির্বাচক জানিয়েছিলেন, আকবরকে আপাতত বিরতি দেওয়া হয়েছে।

এবার এ বিষয়ে আকবর বললেন, ‘সত্যি কথা বললে একটু তো খারাপ লেগেছেই। কিন্তু আমি যখন জানতে পেরেছি কোনো দলেই আমাকে রাখা হয়নি তখনই আমি নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছে জানতে চেয়েছি আমাকে নিয়ে কী চিন্তা করছে, আমার কাছ থেকে তারা কী প্রত্যাশা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে তখন তারা একটি ব্যাখ্যা দিয়েছে। আমাকে বুঝিয়েছে আমার কোথায় ঘাটতি আছে, কোথায় সমস্যা হচ্ছে কিংবা আমার কাছ থেকে কী ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করছে। আমাকে কিছু জায়গায় উন্নতি করার পরামর্শ দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করছি।’

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬