কণ্ঠশিল্পী আসিফ

মহিষটা জানে না তার কী দোষ? প্লিজ, তাকে খামারির কাছে পৌঁছে দিন

০৬ জুন ২০২৬, ১১:৫০ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:২৭ PM
ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প

ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প © টিডিসি সম্পাদিত

সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকা ‘বিখ্যাত মহিষ’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি সরকারের কাছে বিশেষ অনুরোধও করেছেন।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘এই বাফেলো'টার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী!’

তিনি বলেন, ‘প্রাণীটি আদর-যত্নে বেড়ে উঠেছে এবং তার ভবিষ্যৎ কী হবে, সেটিও অনিশ্চিত। নানা জটিলতার মধ্যেও যেহেতু মহিষটি এখনও বেঁচে আছে, তাই সেটিকে খামারির কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এই সংগীতশিল্পী।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক।’ পোস্টের শেষে তিনি নিজের পরিচিত ভঙ্গিতে লেখেন, ‘ভালবাসা অবিরাম...’

আরও পড়ুন : ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন’

আসিফের এ পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই প্রাণীটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ মহিষটিকে খামারির কাছে ফিরিয়ে দেওয়ার দাবির সঙ্গে একাত্মতাও প্রকাশ করেন।

প্রসঙ্গত, কোরবানির ঈদকে ঘিরে সম্প্রতি আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশালাকৃতির মহিষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে জনমনে নানা আলোচনা তৈরি হয়।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬