শ্রান্তি-বিনোদন ভাতার বড় স্বস্তি নিয়ে ঈদের ছুটিতে প্রাথমিক শিক্ষকরা

২৫ মে ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ১০:২৭ AM
 শ্রান্তি-বিনোদন ভাতা পেতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

শ্রান্তি-বিনোদন ভাতা পেতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা © এআই সৃষ্ট ছবি

শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্তির জন্য ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর শিক্ষক নেতারা আবেদন করেন। তাদের সে দাবি পূরণ করেছে সরকার। গত শনিবার ছুটি পেয়েছিলেন তারা। এর ফলে তাদের শ্রান্তি-বিনোদন ভাতা পাওয়ার পথ সুগম হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল। এতে শিক্ষকদের শ্রান্তি-বিনোদন ভাতা পাওয়ার বিষয়টি অনিশ্চয়তায় পড়ে।

যদিও পরে শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় এ ভাতা পাওয়ার পথ সহজ হয়েছে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষক নেতারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহবায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেছেন, শনিবারের ছুটি শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্তিতে কাজে লাগতে পারে। এ ভাতা নিয়ে কর্তৃপক্ষের পজিটিভ অ্যাপ্রোচ শিক্ষকদের জন্য স্বস্তিদায়ক।

শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তিতে শিক্ষকদের করণীয়ও জানিয়েছেন এ শিক্ষক নেতা। তার দেওয়া তথ্য অনুযায়ী, চাকরির শুরু থেকে প্রতিবার ৩ বছর পূর্ণ হলেই শ্রান্তি-বিনোদন ভাতার জন্য আবেদন করবেন। ভাতা প্রাপ্তির জন্য ছুটি থাকুক আর না থাকুক, আবেদনের সময় হলেই আবেদন করবেন।

এভাবে প্রতি ৩ বছর পরপর আবেদন করবেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিবার আবেদন করার পর আবেদনপত্র ও আবেদনের তারিখ রেকর্ড বইতে যথাযথভাবে সংরক্ষণ করবেন, যাতে পরবর্তী শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার সময় হলে নির্দিষ্ট সময়ে আবার আবেদন করতে পারেন।

সময়মতো শ্রান্তি-বিনোদন ভাতা পাওয়ার জন্য হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিধি নিয়ে আলোচনা করে এ সংক্রান্ত পরিপত্রের বিষয়বস্তুর যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন। প্রয়োজনে নিজ নিজ শিক্ষা অফিসের শিক্ষা অফিসারের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন তিনি।

এর আগে গত ২৯ এপ্রিল প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র হয়ে চার শিক্ষক নেতা শনিবার ছুটির আবেদন করেন। পরিষদের পক্ষে শিক্ষক নেতা মো. আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি ও মু. মাহবুবর রহমান এতে স্বাক্ষর করেছেন। 

আরও পড়ুন: সকালেই সড়কে প্রাণ ঝরল ১৭ জনের

আবেদনে তারা বলেছিলেন, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের ন্যায় প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কারণে সময়মতো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। 

আসন্ন কোরবানির ঈদের ছুটিতেও শিক্ষকরা একই সমস্যায় পড়তে যাচ্ছেন জানিয়ে তারা বলেন, শিশুদের শিখন-ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্লাস চলমান রয়েছে। ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১২ কর্মদিবস। এর আগে ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) হিসেব করলে ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব হওয়ায় শিক্ষকরা শাস্তি বিনোদন ভাতা পেতে পারেন।

২৩ মে (শনিবার) বিদ্যালয় খোলা থাকায় হিসেবমতো মোট ছুটি ১৫ দিন না হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা থেকে এ বছরও বঞ্চিত হতে পারেন জানিয়ে শিক্ষক নেতারা বলেন, এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর লেগে যাবে। এ জন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলের তারা। পরে অবশ্য সরকার এ দাবি মেনে শনিবার ছুটি ঘোষণা করে।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9