কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

২১ মে ২০২৬, ১২:৫১ PM , আপডেট: ২১ মে ২০২৬, ০১:০৩ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হতে যাচ্ছে। তবে শুক্র (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় আজই বৃহস্পতিবার (২১ মে) ঈদের আগে সর্বশেষ ক্লাস।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে, মাদ্রাসা শিক্ষার্থীরা আরো কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

তবে ছুটি শুরুর আগের দুইদিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ এবং ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই ছুটি আরো দীর্ঘ হচ্ছে। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসাগুলোতে সর্বমোট ২৩ দিন ছুটি থাকবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬