শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৫০ কোটি টাকা ছাড়

২৩ মে ২০২৬, ০৯:০৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যয় নির্বাহের জন্য ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা ছাড় হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে এই টাকা বিধি অনুযায়ী ব্যয় করার ক্ষমতা দেওয়া হয়। একই সঙ্গে অব্যয়িত অর্থ ৩১ মে- এর মধ্যে অধিদপ্তরে সমর্পণ করতে হবে।

শনিবার (২৩ মে) এক চিঠিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, ‘২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা সংশ্লিষ্ট উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী দেয়া হলো। সংশ্লিষ্ট উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে (আয়ন-ব্যয়ন কর্তকর্তা) বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেয়া হলো।’

শর্তাবলী
এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মিটানো হবে। এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। বিধি বহির্ভূতভাবে সমতাকরণসহ যেকোনো প্রকার বকেয়া (বিদ্যুৎ, ভূমিকর, পৌরকর, পানি ব্যাতীত) ও অনিয়মিত বায়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬