মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা

২০ মে ২০২৬, ০৮:২৬ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের মান যাচাই করতে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক হিসেবে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি  শীর্ষক প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঁচা বনরুটি, পঁচা ডিম, আকারে ছোট ও পঁচা বলা বিতরণসহ নানা প্রকার অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে মানসম্মত খাদ্য সরবরাহে ঘাটতির কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে খাদ্যের মান নিশ্চিত করা জরুরী।

এতে আরও বলা হয়, এ প্রকল্পের আওতায় সরবরাহকৃত খাদ্য সামগ্রীর মান যাচাই করে গ্রহণ করার জন্য নিম্নোক্তভাবে ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তৃতীয়, চতুর্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক (মা) সদস্য হিসেবে থাকবেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত হবে। এছাড়া কমিটিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির যেকোনো একজন সদস্য থাকবেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘কমপক্ষে কমিটির চারজন সদস্যের উপস্থিতিতে খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে।’ 

কমিটি কর্তৃক খাদ্যের মান যাচাইয়ের ক্ষেত্রে খাদ্য গ্রহণ ও বিতরণের পূর্বে সরবরহকারী কর্তৃক সরবরাহকৃত খাদ্যের মান ও পরিমাণ স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে; নির্ধারিত তারিখ ও সময়ে (কল অন/কার্যাদেশ অনুযায়ী খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করতে হবে; মান্যতদের ধরণ অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে উপযুক্ত সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে খাদ্যের গুণগত মান বজায় থাকে, বিশেষ করে বনরুটি তাজা নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হলে প্যাকেজিং অক্ষর বা আর্দ্রতা মুক্ত এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত হতে হবে। প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে, ৪) ডিম ফাটা, দুর্গধযুক্ত ও পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণ আছে কিনা দেখতে হবে, কলা দাগ বা পোকামুক্ত হতে হবে, বেশি পাকা বা পঁচা কলা বা নিরণ করা যাবে না।

ইউএইচটি মিন্ত ও ফর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রে প্যাকেজিং অক্ষত, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে। সরবরাহকৃত ঋদা সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে এবং কোনক্রমেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার সরবরাহকারীদের নিকট থেকে গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কোনো প্রকার গাফেলতি, শৈথল্য ও অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের ত্রুটিপূর্ণ খাবার সরবরাহ করলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬