ভারত সিরিজ নিয়ে নতুন শঙ্কা

০৮ আগস্ট ২০২৬, ০৫:০৩ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা জেগেছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হলেও সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিসিবির একাধিক সূত্রের দাবি, ক’দিন আগেও সিরিজটি আয়োজনের সম্ভাবনা নিয়ে তামিম ইকবালের বোর্ডের অবস্থান বেশ আশাবাদী ছিল। বিসিসিআইয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলোও ছিল ইতিবাচক। কিন্তু গত বুধবার নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিক্রিয়ার পর পরিস্থিতি পুরোপুরিই বদলে গেছে।

বিসিবির এক কর্মকর্তা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিজটির সম্ভাবনা এখন অনেকটাই সমান সমান। তবে বোর্ড এখনও সিরিজটি আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিষয়টি চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে যায়নি।

এদিকে সম্প্রতি বিসিবি সভাপতি তামিমের ভারত সফরেও প্রস্তাবিত সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মূলত ২০২৫ সালের আগস্টে এই সিরিজটি আয়োজনের কথা ছিল। কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তা স্থগিত হয়ে যায়। 

অন্যদিকে বছরের শুরুতে বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। আর ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১২ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।

ভারতের সূচিতেও এই সিরিজের জন্য একটি সম্ভাব্য উইন্ডো রাখা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ২৭ আগস্ট শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে ম্যান ইন ব্লু’দের। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর তার কী প্রভাব পড়ে, সেটিই শেষ পর্যন্ত ভারত-বাংলাদেশ সিরিজের ভাগ্য নির্ধারণ করতে পারে।

নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬