সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল

০৭ আগস্ট ২০২৬, ১১:৩০ PM
সাবেক প্রেস সচিব শফিকুল আলম ও  আওয়ামী লীগের রাতের ভোটের এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান

সাবেক প্রেস সচিব শফিকুল আলম ও আওয়ামী লীগের রাতের ভোটের এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান © টিডিসি ফটো

পলাতক স্বৈরাচারী আওয়ামী সরকারকে সমর্থনের কারণে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাস থেকে মুছে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

শফিকুল আলম তার পোস্টে লেখেন, ‘যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে পূজা করেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো অধিকার নেই। ইতিহাস থেকে সাকিবের নাম ও রেকর্ড মুছে ফেলা হলে আমাদের ক্রিকেট মোটেও নিঃস্ব হয়ে যাবে না।’

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী আমলের বর্ণশ্রেষ্ঠত্ববাদী শাসনের ইতিহাস ও বিশ্বখ্যাত ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ‘ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর এবং এডি বার্লো সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তাদের হাতে রক্ত লেগে ছিল না কিংবা তারা সাকিবের মতো দুর্নীতিগ্রস্তও ছিলেন না। তাদের একমাত্র ‘অপরাধ’ ছিল একটি বর্ণবাদী শাসনের অংশ হওয়া, যার কারণে বিশ্ব ক্রিকেট থেকে তাদের বাদ পড়তে হয়েছিল।’

তিনি আরও অভিযোগ করেন, হয়তো ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার দূরভিসন্ধি নিয়ে সাকিব একজন ‘হিটলারকে’ পূজা করছেন এবং দেশে ফিরে একটি খুনি শাসনব্যবস্থাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছেন। সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রেস সচিব লেখেন, জাতিসংঘের অনুসন্ধানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গণহত্যার অপরাধগুলো স্পষ্ট হলেও সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ক্রীড়াঙ্গনে কোনো মানবতাবিরোধী অপরাধের সহায়তাকারী বা ফ্যাসিবাদের চাটুকারদের স্থান থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে শফিকুল আলম উল্লেখ করেন যে, সেই ঘটনায় জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন অ্যাথলেট মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং তাদের জন্য কেউ সহানুভূতি দেখায়নি। একইভাবে গণহত্যাকারীদের তোষণ করে সাকিব পার পেতে পারেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬