অর্থাভাবে ক্যানসার চিকিৎসা অনিশ্চিত চবির সাবেক শিক্ষার্থী ও কলেজ শিক্ষক শফিকুল সাজুর

১০ জুলাই ২০২৬, ০৬:৩৫ PM
চবির সাবেক শিক্ষার্থী ও বিসিএস ক্যাডার শফিকুল সাজু

চবির সাবেক শিক্ষার্থী ও বিসিএস ক্যাডার শফিকুল সাজু © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল সাজু অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত। 

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ সেশনে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএসে (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতা পেশায়। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ। পাশাপাশি সুবর্ণচরের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতাদের একজন এবং হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। 

উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও তার চিকিৎসাসংক্রান্ত নথি পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই শিক্ষকের ওজন নেমে এসেছে মাত্র ৪১ কেজিতে। পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ভারত বা থাইল্যান্ডে নিতে হতে পারে। 

এতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, তার দুটি ছোট সন্তান এখনো বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার অপেক্ষায়। ছয় বছর বয়সি কন্যা নভেরা সাদমীন ও সাড়ে চার বছর বয়সি ছেলে ইরাম ফাইয়াজকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

সহায়তা পাঠাতে
MD. SAFIKUL ISLAM
SONALI BANK, kalamunsi Bazar Branch. (Kabirhat, Noakhali) 
A/C No- 3814101012672, Routing No- 200751270

Bkash- 01701300500 (personal) 
Nagad- 01701300500 (Personal)

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9