বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

০৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ PM
সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক ও নাজমুস সাকিব

সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক ও নাজমুস সাকিব © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। তবে ক্রিকেটের বাইরেও বাংলাদেশে তাকে ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ। কারণ, বাংলাদেশের জামাই তিনি।

চট্টগ্রামের মেয়ে রওনাক নওয়ারকে বিয়ে করেছেন আজিজ। ২০২৩ সালে মালয়েশিয়ায় তাদের পরিচয় হয়। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে সময় মালয়েশিয়া থেকে আজিজের পরিবারের সদস্যরাও বাংলাদেশে এসেছিলেন।

মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ সৈয়দ আজিজ। ২০১৬ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা করে নেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং এবারের বাংলাদেশ সফরে নেতৃত্বের দায়িত্বও পালন করবেন।

এদিকে এই দলেই আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন তিনি। বাংলাদেশেই বয়সভিত্তিক ক্রিকেট খেলে পরবর্তীতে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান সাকিব। সেখানেই ক্রিকেটে নতুন করে নিজেকে গড়ে তুলে জায়গা করে নেন মালয়েশিয়া জাতীয় দলে।

উল্লেখ্য, এই সফরে প্রথমে বাংলাদেশ এইচপি ইউনিটের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ দুটি। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। এই সফরকে সামনে রেখে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬