টেকসই উন্নয়ন গবেষণায় সাফল্য, এবার মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্রবির ‘টিম সজারু’

৩০ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM
মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্রবির ‘টিম সজারু’

মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্রবির ‘টিম সজারু’ © সংগৃহীত

‘ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস (ডব্লিউএসডিজি) চ্যালেঞ্জ-২০২৬’-এর বাংলাদেশ জাতীয় পর্বে বিজয়ী হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম সজারু’। ‘পরিবেশ বিজ্ঞান ও টেকসই উন্নয়ন’ বিভাগে সাফল্যের মাধ্যমে দলটি আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে।

বুধবার (২৯ জুলাই) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘টিম সজারু’র সদস্যরা হলেন শাবিপ্রবির শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম, মো. জারিফুল আলম জারিফ এবং রুহিনী নাথ। বাংলাদেশে প্রতিযোগিতাটির জাতীয় পর্বের আয়োজন করে ‘রোবো টেক ভ্যালি’। গত ২৫ জুলাই আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে স্বীকৃতি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

জাতীয় পর্বে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে অংশগ্রহণের জন্য মনোনীত হয় দলটি।

প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্ব যৌথভাবে আয়োজন করছে মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশন এবং মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য হলো, ‘My Goal for the Universe: Where Youthful Minds Meet Artificial Intelligence’।

আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সাইবারজায়ায় অবস্থিত মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের তুন চ্যান্সেলর হলে আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে নিজেদের গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও বিনিময় করবেন ‘টিম সজারু’র সদস্যরা।

দলের সদস্য মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের গবেষণাটি মূলত জলবায়ু-সম্পর্কিত ঘটনাবলি এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে বর্তমান জলবায়ু ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে কাজ করেছে। মৌলিকত্ব, একাডেমিক মান এবং সমসাময়িক প্রাসঙ্গিকতার কারণে গবেষণাটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও উচ্চ-প্রভাবশালী গবেষণার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু ও টেকসই উন্নয়ন উদ্যোগে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9