বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ

০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৯ PM
মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল

মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল © সংগৃহীত

সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

দুটি সিরিজ খেলতে আগামী বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল। সফরের টি-টোয়েন্টি পর্ব শুরু হবে ৮ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। দুটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি:

৮ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর

১০ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর

১২ আগস্ট: প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা

১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা

১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬