নাহিদ রানাকে নিয়ে বিশেষ প্রত্যাশা তাসকিনের

০১ আগস্ট ২০২৬, ০১:১৫ PM
নাহিদ রানা ও তাসকিন আহমেদ

নাহিদ রানা ও তাসকিন আহমেদ © সংগৃহীত

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। যদিও ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ, তবে দলে আছেন অভিজ্ঞ তাসকিন।

শনিবার (১ আগস্ট) চিকিৎসকের সঙ্গে পরামর্শ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসকিন প্রত্যাশা করছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সামনে আরও ভালো অনুভব করবেন বলে আশা করছেন। একইসঙ্গে রানার দ্রুত সুস্থতা কামনা করে খুব শিগগিরই তার সঙ্গে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেন।

তাসকিন লিখেছেন, 'আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার (ভাই) নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।'

একই পোস্টে চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে চিকিৎসক ড. ড্রর মাওরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, পুরো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বাংলাদেশি সহযোগী বাবুকেও ধন্যবাদ জানান এই ডানহাতি গতিতারকা।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শুক্রবার রাতে ১৭ সদস্যের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬