অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে যে ঘাটতি দেখছেন শান্ত

৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

সকাল থেকেই ঢাকার আকাশে ছিল ঘন মেঘের আনাগোনা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো উঁকি দিয়েছে এক চিলতে রোদ। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সম্পন্ন করেছেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, পুরো জুলাইজুড়েই প্রায় প্রতিদিনই বৃষ্টির কারণে দলের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই অনুশীলনের ঘাটতিকে প্রস্তুতির ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।

শান্তর ভাষ্যমতে, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল। অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। আমরা যেন এর নিচে না যাই।’ 

পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্তর মন্তব্য, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি। পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।'

৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬
ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম, নেপথ্যে কী?
  • ৩০ জুলাই ২০২৬
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের হাতে:…
  • ৩০ জুলাই ২০২৬
সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র
  • ৩০ জুলাই ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে অবস্থানের সুযোগ পাবে জাকসু ও হল সংসদ প্র…
  • ৩০ জুলাই ২০২৬
সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগা…
  • ৩০ জুলাই ২০২৬