সাইফের পর ফিরলেন তামিমও

২৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সকালটা মোটেই স্বস্তির হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে সেখানেই বড় ধাক্কা খেল স্বাগতিকদের। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন দুই টাইগার ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। রানের খাতা খোলার অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত। অন্যপ্রান্তে ৭ রানে তার ক্রিজে আছেন সৌম্য সরকার।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এই সিরিজে তার পারফরম্যান্সও ধারাবাহিক নয়। তিন ম্যাচে তার স্কোর ৫৭, ৮ ও ০।

পরে তানজিদ তামিমের ইনিংসও স্থায়ী হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলে অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেংথের ডেলিভারিতে ওপরে উঠিয়ে খেলেছিলেন। কিন্তু ঠিকমতো ব্যাটে না লাগায় বল ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে যায়। ফলে বোল্ড হয়ে ৫ বলে ১ রানে ফেরেন এই ওপেনারও।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬