ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ AM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের পরিবর্তে মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম দলে ফিরেছেন। চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি দ্য ফিজ।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরানোয় শেষ ম্যাচটি এখন ‘অলিখিত ফাইনাল’। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।  

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬