লাল বলেও তামিমের ‘আগ্রাসন’ দেখতে চান শান্ত

০৭ মে ২০২৬, ০৪:০৪ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © বিসিবি

টেস্ট ক্রিকেটে দ্রুত রান তোলার নতুন ধারার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ দলে তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে। মূলত, ইংল্যান্ডের বাজবল ঘরানার প্রভাবে ম্যাচের শুরুতেই বেশি রান তোলার পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তামিমকে টেস্ট দলে আনায় নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এ-ও জানান, নির্বাচকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তামিমকে দলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওকে (তামিম) নিয়ে লম্বা সময় আলাপ হয়েছে। নতুন নির্বাচক এসে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ, ব্যাটিংয়ের ক্ষেত্রে এমনকি বোলিংয়ের ক্ষেত্রেও। আমি চাই যদি উইকেট ভালো থাকে, ভালো রান হওয়ার মতো কন্ডিশন থাকে যেখানে ৪০০-৪৫০ রান করতে পারি, দলের জন্য খুব ভালো।’

তবে শান্ত স্মরণ করালেন, সবার খেলার ধরণও একইরকম না। তাই কারও ধরন পরিবর্তন করে খেলার প্রয়োজন নেই। তামিমের কাছে তার স্বভাবসুলভ ব্যাটিংই প্রত্যাশা শান্তর। তার ভাষ্যমতে, ‘তবে একেকজনের খেলার ধরন একেকরকম। আমি চাই না কেউ নিজের খেলার ধরন পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। রান করা ইম্পরট্যান্ট। ৮০ ওভারে ৪০০ করলে সমস্যা নেই, ১২০ ওভার লাগালেও সমস্যা নেই।’

শান্ত আরও বলেন, ‘তামিমের কাছ থেকে বাড়তি কিছু চাই না। যেভাবে ওয়ানডে ও টি-২০ খেলে আমি চাই সেভাবেই খেলুক। এভাবে খেললে দল অটোম্যাটিক ভালো অবস্থানে থাকবে। যেদিন লম্বা ইনিংস খেলবে। রান করা ইম্পরট্যান্ট, বিশেষ করে প্রথম ইনিংসে। সেটা ১০ ওভারে ৫০ করলেও সমস্যা নেই, ১০ ওভারে ২০ করলেও সমস্যা নেই। তামিমের মতো ক্যারেক্টার অবশ্যই দলে বাড়তি ভূমিকা রাখবে।’ 

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬