টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচে থাকতে চান শান্ত

০৭ মে ২০২৬, ০৩:২৫ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © বিসিবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের অবস্থান বেশ দুর্বল ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ৯ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের উন্নতির ছাপ রেখেছে টাইগাররা। সর্বশেষ আসরে সপ্তম স্থানে শেষ করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য আরও উঁচু, ভারত ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে সমানতালে লড়াই করা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষ পাঁচে থাকতে চান তারা।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ। গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।’

তবে কাজটা সহজ নয় মানছেন শান্তও। তাই নিজেদের যতটা সম্ভব এগিয়ে রাখতে হোম সিরিজে ফলাফলগুলো পক্ষে আনার জন্য মরিয়া টাইগাররা। তার ভাষ্যমতে, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে। যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।’

শান্ত আরও বলেন, ‘অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬