ঢাকা টেস্টে শান্তকে পেতে আশাবাদী বিসিবি

২৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসের মাঝেই ক্র্যাম্পে পড়তে হয়েছিল তাকে। পরে অবশ্য দ্রুত সুস্থ হয়ে ওঠার আশ্বাস দেন এই ব্যাটার।

এদিকে আগামী মে মাসের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আছেন শান্ত। গুঞ্জন ছিল, ৮ মে থেকে ঢাকায় অনুষ্ঠেয় প্রথম টেস্টে তিনি মাঠে নামতে পারবেন কি না। তবে সর্বশেষ খবর বলছে, তার খেলার সম্ভাবনা বেশ ইতিবাচক।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলে না থাকা টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা বর্তমানে মিরপুরে কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। সেখানে ঘুরে গেছেন অধিনায়ক শান্তও। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ঢাকা টেস্টে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘এটা (চোট) আমার কাছে তেমন খারাপ মনে হয়নি। সে (শান্ত) ২৮ এপ্রিল আসবে এবং তাকে আমরা দেখব। আমি যতটুকু শুনেছে এবং যেটুকু তথ্য পেয়েছি চোটটাকে আমার অত খারাপ মনে হয়নি। এখন তার (শান্তর) কোনো ব্যথা নেই, হাঁটলেও কোনো ব্যথা হচ্ছে না। তবুও শারীরিকভাবে তার পরীক্ষা করে দেখা হবে।’

উল্লেখ্য, আগামী ৮ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এর আগে, ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে দ্য গ্রিন ম্যানরা।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬