ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক

২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস ভাগ্য সহায় হয়নি নিউজিল্যান্ডের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। চট্টগ্রামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। রবিবার (২৬ এপ্রিল) নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

লাল-সবুজের একাদশে আছেন রিপন মণ্ডল। তবে জায়গা হয়নি আব্দুল গাফফার সাকলাইনের। পেসার হিসেবে শরিফুল ইসলাম এবং তানজিম হাসানও আছেন। এর সঙ্গে দুই স্পিনার শেখ মেহেদী এবং রিশাদ হোসেন একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার, ম্যাট ফিশার।

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬