চমক রেখে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বিসিবির

২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আগামী সোমবার (২৭ এপ্রিল) থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। তবে কিউদের বিপক্ষে সিরিজ শেষেও বিশ্রাম পাচ্ছেন না অনেকেই। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই সিরিজ খেলতে আগামী মাসের শুরুর দিকেই ঢাকায় আসছে দ্য গ্রিন ম্যানরা। 

এবার এই সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখনও অভিষেকের অপেক্ষায়।

এ ছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করা তানজিদ তামিমও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ১ হাজার ৭৯২ রান করেছেন, গড় ৪০। অন্যদিকে ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিতও ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন। 

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে টেস্ট খেলেছিলেন তারা। অফস্পিনার নাঈম হাসানও প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন।

আগামী ৮ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এর আগে, ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে দ্য গ্রিন ম্যানরা।

জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার বলেন, “তানজিদকে আমরা কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনায় রেখেছিলাম। তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো এবং আমরা মনে করি সে এই সুযোগের যোগ্য। তার টেকনিক ভালো এবং প্রাকৃতিক দক্ষতা রয়েছে।”

তিনি আরও বলেন, “অমিত হাসান ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দলে জায়গা পেয়েছে। তার ধৈর্য ও মানসিক দৃঢ়তা টেস্ট ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটে সফল হতে যে শৃঙ্খলা দরকার, তা সে দেখিয়েছে।”

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান। 

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9