ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © বিসিবি

বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের নির্ধারণী ম্যাচে আজ যেই দল জিতবে, তারাই ট্রফি ঘরে তুলবে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লের ১০ ওভার শেষ হতে না হতেই প্যাভিলিয়নে ফেরেন তিন টপ-অর্ডার ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৫ রান। নাজমুল শান্ত ১১ আর লিটন ২ রানে ক্রিজে আছেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এই সিরিজে তার পারফরম্যান্সও ধারাবাহিক নয়। তিন ম্যাচে তার স্কোর ৫৭, ৮ ও ০।

পরে তানজিদ তামিমের ইনিংসও স্থায়ী হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলে অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেংথের ডেলিভারিতে ওপরে উঠিয়ে খেলেছিলেন। কিন্তু ঠিকমতো ব্যাটে না লাগায় বল ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে যায়। ফলে বোল্ড হয়ে ৫ বলে ১ রানে ফেরেন এই ওপেনারও।

দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরার চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে সেট হয়ে যাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ও’রর্কির তৃতীয় শিকার হয়ে ১৮ রান করে আউট হন। এতে মাত্র ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

ট্যাগ: বিসিবি
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬