ব্যাটিংয়ে ধারাবাহিকতা ফেরাতে চান লিটন

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
লিটন কুমার দাস

লিটন কুমার দাস © সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে নেতৃত্বে ছিলেন লিটন দাস। সম্প্রতি তার অধিনায়কত্বের মেয়াদ নতুন করে বাড়ানো হয়। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই নেতৃত্বে থাকবেন।

এ নিয়ে রবিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে, আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য, এখনও যথেষ্ট সময় আছে।’

নিজের উইকেটকিপিং ভূমিকা নিয়ে লিটন বলেন, ‘যেহেতু তিনটা ফরম্যাটেই কিপিং করছি, তাই অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। কারণ, আগে যখন খেলতাম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতাম, ওয়ানডে খেলায় ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। কিন্তু এখন নিজের জায়গা সম্পর্কে এবং আমার ভূমিকা সম্পর্কে সঠিক জানি না। সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

পরে টি-টোয়েন্টিতে ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘একই সঙ্গে আপনাকে আক্রমণাত্মক মানসিকতায় যেতে হবে, আর আক্রমণাত্মক মানসিকতায় গেলে কখনও কখনও আপনি ব্যর্থ হবেন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে এই বিষয়টা মেনে নেওয়াটাই স্বাভাবিক যে আপনি ব্যর্থ হবেন, আবার সফলও হবেন। এভাবেই চলবে।’

তিনি যোগ করেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে একটা ভালো বিষয় হলো যে, শেষ দুটা সিরিজে হয়তো বড় বড় রান হয়নি, কিন্তু অনেকক্ষণ উইকেটে সময় কাটাতে পেরেছি। এটা একটা ভালো দিক। যেহেতু ফরম্যাটটাই আলাদা। আপনি এখানে যত সময় কাটাবেন, আপনার কাছ থেকে তত রান আসবে। চেষ্টা করব ওই ধারাবাহিকতাটা ধরে রাখতে।’

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬