অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা

২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ AM
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা

অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা © সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে অভিষেকের পর থেকেই অন্যতম ভরসার নাম লিটন দাস। দীর্ঘ সময় ধরেই দলকে নিয়মিত সার্ভিস দিচ্ছেন। এবার অন্যরকম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন তারকা এই ব্যাটার।সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শততম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেছেন লিটন। বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ভিন্ন এই সেঞ্চুরির ক্লাবে প্রবেশ করেন তিনি।

তবে বিশেষ এই ম্যাচের আগে পেলেন বিশেষ সম্মাননা। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তাকে বিশেষ ক্যাপ পরিয়ে দেন দুই সতীর্থ মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লিটনের। ১১ বছরে এসে নিজের শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি।  বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে লিটনের রান ২ হাজার ৭০০ রান। তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। উইকেটের পেছনেও রেখেছেন অবদান। ৭৩টি ডিসমিসাল নামের পাশে (৬৮ ক্যাচ, ৫ স্টাম্পিং)।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১০০ ওয়ানডে খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচ সংখ্যা ২৭৪টি। পরের অবস্থানটি সাকিব আল হাসান। তার ম্যাচ সংখ্যা ২৪৭টি। তিন নম্বরে থাকা তামিম ইকবাল অবসরে যাওয়ার আগে খেলেছেন ২৪৩ ম্যাচ।

এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯), মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮), মোহাম্মদ আশরাফুল (১৭৫), আব্দুর রাজ্জাক (১৫৩), খালেদ মাসুদ (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মোস্তাফিজুর রহমান (১১৯), মেহেদী হাসান মিরাজ (১১৮), হাবিবুল বাশার (১১১) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

দীর্ঘদিন থেকে রানখরায় ভুগছেন লিটন। টানা ১৮ ওয়ানডে ইনিংসে নেই কোনো ফিফটি। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকে অনেকটা ছন্দহীন তিনি। সর্বশেষ ১৮ ইনিংসে লিটনের সংগ্রহ মাত্র ২৯৫ রান, গড় ১৮.৪৩। স্ট্রাইক রেট ৭১.৪২।

ট্যাগ: লিটন দাস
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9