বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের অংশ হিসেবে খেলোয়াড়দের চুক্তি ব্যবস্থাতেও কঠোর নতুন নিয়ম আসছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের মতো অপেক্ষাকৃত নিচের সারির দলকে হারালেও আর কোনো বোনাস পাবেন না শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বরং এমন দলের কাছে হারলে শাস্তির মুখে পড়তে হতে পারে। শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, এই নতুন প্রস্তাব শিগগিরই খেলোয়াড়দের সামনে তুলে ধরা হবে।

এর আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৯ নম্বরের যেকোনো দলকে হারালেই বোনাস পেতেন খেলোয়াড়রা । তবে নতুন নিয়মে বোনাস সীমিত করা হচ্ছে, শুধু শীর্ষ ৪টি দলের বিপক্ষে জিতলেই মিলবে এই প্রণোদনা। তা-ও এক ম্যাচ জেতা নয়, পুরো পারফরম্যান্স বিবেচনায় আনা হবে।

পুরস্কার কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। শক্তিশালী দলকে, বিশেষ করে তাদের মাঠে গিয়ে হারাতে পারলে বড় অঙ্কের বোনাস দেওয়া হবে। ঘরের মাঠে জিতলে হোম অ্যাডভান্টেজ বিবেচনায় বোনাস কিছুটা কম হবে। অন্যদিকে কোনো সিরিজে হারলে খেলোয়াড়দের জরিমানার মুখে পড়তে হবে। 

বোনাস কাঠামো
 
টেস্ট ক্রিকেট (অ্যাওয়ে সিরিজ জয়): 

১ নম্বর দলকে হারালে ১৫০,০০০ ডলার

২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার

৩ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার

৪ নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার

টেস্ট ক্রিকেট (হোম সিরিজ জয়)

১ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার

২ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার

৩ নম্বর দলকে হারালে ৫০ হাজার ডলার

৪ নম্বর দলকে হারালে ২৫ হাজার ডলার

ওয়ানডে সিরিজ জয়: র‍্যাঙ্কিং ও হোম/অ্যাওয়ের ওপর নির্ভর করবে বোনাস, প্রতিপক্ষের মাঠে জিতলে পুরস্কার বেশি। 

টি-টোয়েন্টি সিরিজ জয়: হোম ও অ্যাওয়ে দুটি সিরিজের জন্য একই বোনাস, ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের সমান।

ম্যাচ ফি: টেস্ট জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে সাড়ে ৭ হাজার ডলার। ওয়ানডেতে জিতলে ম্যাচ ফি সাড়ে সাত হাজার ডলার, হারলে সাড়ে তিন হাজার ডলার এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জিতলে ৫ হাজার ডলার ম্যাচ ফি, হারলে আড়াই হাজার ডলার এবং ফল না হলে ২ হাজার ডলার।

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬
‘ঘুমের মধ্যে স্বপ্নে দেখি—কেউ মনে হয় আমাকে আগুনে ফেলে দিচ্ছ…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিস্ফোরক অভিযোগ সাবেক প…
  • ২১ জুলাই ২০২৬